গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

    0
    183
    Successful test of anti radar missile 1
    Successful test of anti radar missile 1
    দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পেয়েছে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা।ওড়িশার চাঁদিপুর উপকুলে রুদ্রম-২-এর সফল উৎক্ষেপণে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
    প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, সাফল্যের সঙ্গে রুদ্রম-২-এর পরীক্ষা হয়েছে। জাহাজ থেকেও শব্দের চেয়ে বেশি গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সব ধরনের পরীক্ষায় পাশ করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিশাইল।ডিআরডিও সূত্রে খবর, রুদ্রম শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে রাডার, ট্র্যাকিং এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যেতে পারে এই ক্ষেপণাস্ত্র। ভারতীয় বিমানবাহিনীর জন্য এই প্রথম রাডার বিধ্বংসী আকাশ থেকে ভূমি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিআরডিও।