গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু দম্পতির

    বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু দম্পতির

    0
    479
    Couple dies due to lightning in Bankura
    Couple dies due to lightning in Bankura
    বাঁকুড়ায় জমিতে সবজি তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে এক দম্পতির।ঘটনাটি ঘটেছে বড়জোরার ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে। জানা গিয়েছে, মৃত দম্পতির নাম নীরোদ সাঁতরা ও রানি সাঁতরা।
    বাঁকুড়ার বড়জোরার ঘুটঘুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা তাঁরা। বাংলার অন্যান্য জেলার মতোই বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি চলছে বাঁকুড়াতেও। শুক্রবার সকালেও মুষলধারে চলছে বৃষ্টি। এরই মাঝে সাঁতরা দম্পতি সকালে বাড়ি থেকে বেরিয়ে জমিতে যান। ভেবেছিলেন ভেন্ডি তুলেই ফিরে আসবেন। কিন্তু সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় দম্পতির। বৃষ্টি থামার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি দুঃখপ্রকাশ করেছেন। বলেছেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। দিন দিন বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঁকুড়ায়। আরও সতর্ক হতে হবে।