গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার অব্যাহত

    শিলিগুড়িতে পানীয় জলের হাহাকার অব্যাহত

    0
    1475
    Drinking water shortage continues in Siliguri
    Drinking water shortage continues in Siliguri
    শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার অব্যাহত। পুরসভা যে জল সরবরাহ করছে, তা পানের অযোগ্য। ফলে পানীয় জল জোগাতে কালঘাম ছুটছে স্থানীয় বাসিন্দাদের।
    কেনা জলই এখন ভরসা শিলিগুড়ির। কতদিন এই সমস্যা চলবে, বোঝা যাচ্ছে না। যদিও পুরসভার তরফে বলা হয়েছে, রবিবার বিকেলের মধ্যে জলের সমস্যা মেটানো যাবে বলে তারা আশাবাদী। বৃহস্পতিবারই জলের দাবিতে পথে নামে সিপিএম। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে পুরসভা ঘেরাও করা হয়। মেয়র এবং ডেপুটি মেয়রের গাড়িও আটকে দেন বিক্ষোভকারীরা। সাধারণত তিস্তার জল পরিস্রুত করে শিলিগুড়ি শহরে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু গত বছরের হড়পা বানে তিস্তার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষার আগে তা মেরামত করা প্রয়োজন। সেই কারণেই কিছু দিন তিস্তার জল বন্ধ রাখতে হচ্ছে। বিকল্প হিসাবে মহানন্দার জল পরিস্রুত করে সরবরাহ করছিল পুরসভা। কিন্তু দেখা যায়, সেই জলে বিওডির মাত্রা বেশি। তারপরেই ওই জল খেতে নিষেধ করেন মেয়র। যার ফলে শিলিগুড়িতে অসন্তোষ ছড়িয়ে পড়ে।