গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk কাশীপুর-বেলেঘাটায় তৃণমূলের বিক্ষোভে তাপস

    কাশীপুর-বেলেঘাটায় তৃণমূলের বিক্ষোভে তাপস

    0
    176
    Tapas at Trinamool protest in Kashipur Beleghata
    Tapas at Trinamool protest in Kashipur Beleghata
    ভোট দিতে গিয়েই কাশীপুর-বেলেঘাটায় দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। ঘটনার জেরে দু’ক্ষেত্রেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
    শনিবার সকালে কাশীপুরের ৫৭ নম্বর বুথে বিজেপির ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ পেয়েই ছুটে যান তাপস রায়।সেখানে যেতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন ও বিক্ষোভ দেখান। তাপস রায়ের দাবি, বুথের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী ছিলেন না। এরপরই তিনি থানায় ফোন করেন। এরপরে বেলেঘাটাতেও বিক্ষোভের মুখে পড়েন তাপস রায়। তাঁর গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা।অভিযোগ, তাঁকে বুথে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তাপস রায়।