
ঘূর্ণিঝড় রেমালের জেরে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতর। পাশাপাশি আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে ।
প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে এক্সপোস্ট করে জানানো হয়েছে , পশ্চিমবঙ্গ সহ আসাম, মণিপুর, মেঘালয় , মিজোরাম ও ত্রিপুরায় ক্ষতিগ্রস্থদের সাহায্য করা হবে। জানা গিয়েছে ,রেমালের প্রভাবে প্রায় ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে । উত্তর-পূর্ব রাজ্য জুড়ে দুই লক্ষ্যেরও বেশি লোক প্রভাবিত হয়েছে । এক্সপোস্ট করে মোদী জানিয়েছেন , দুর্ভাগ্যবশত আসাম, মণিপুর, মেঘালয় , মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ ঘূর্ণিঝড় রেমালের পরে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। পরিস্থিতির খোঁজখবর নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে । পশ্চিমবঙ্গ সহ আসাম, মণিপুর, মেঘালয় , মিজোরাম ও ত্রিপুরার বিস্তির্ণ এলাকা চরম ক্ষতিগ্রস্থ হয়েছে । বহু বাড়ি ভেঙে পড়েছে, নষ্ট হয়েছে কৃষিজমিও।
