
লোকসভা নির্বাচনের ভোটগণনার দিন কারচুপি রুখতে শনিবার বৈঠকে বসবেন বিরোধী মঞ্চ ইন্ডিয়া -র নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতেই ইন্ডিয়া -র নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠকের ডাক দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে , বিরোধী দলের এই বৈঠকে গণনার দিন গণনা কেন্দ্রে ইন্ডিয়া -র শরিক দলগুলির নেতা-কর্মীদের জন্য রূপরেখা এই বৈঠক থেকেই নির্ধারিত হবে। পাশাপাশি ফলাপল পরবর্তী কর্মসূচি নিয়ে এদিন আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে । পশ্চিমবঙ্গের ৯ কেন্দ্রে ভোট থাকার কারণে তণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে হাজির থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন । কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে বিজেপি বিরোধী দলগুলো জোট বেঁধে তৈরি করেছে ইন্ডিয়া জোট। নির্বাচনের আগে একাধিকবার বৈঠকেও বসেছেন তাঁরা। এবার নির্বাচনের শেষ দফার দিনেই ফের বৈঠকে বসছে বিরোধী জোট।
