ভোট মিটতেই সন্দেশখালির একাংশে ১৪৪ ধারা

0
172
VOTE MIT TEI SANDESKHALIR EKANGSE 144 DHARA
VOTE MIT TEI SANDESKHALIR EKANGSE 144 DHARA

ভোট মিটতেই সন্দেশখালির একাংশে ফিরল ১৪৪ ধারা। রবিবার সকাল ৬টা থেকে সরবেড়িয়া-আগারহাটি, বয়ারমারি ১ ও ২, হাটগাছি এই চারটি গ্রামে ১৭ জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালির ন্যাজাট থানা এলাকায় বিভিন্ন জায়গায় লাগাতার অশান্তির ঘটনা ঘটেছে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের দিন সকাল থেকে দফায় দফায় রণক্ষেত্র হয়েছে সন্দেশখালি। বেরমজুর, বয়েরখালি, আগারহাটি, কানমারি, চুঁচুড়া মোড় সব একাধিক এলাকায় অশান্তির ঘটনা ঘটে। পথে নামে মহিলারাও। পুলিশকে হুমকিও দিতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন