গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk  নির্বাচনে হারের ডাবল হ্যাটট্রিক ভাইচুংয়ের 

     নির্বাচনে হারের ডাবল হ্যাটট্রিক ভাইচুংয়ের 

    0
    142
    Vaichungs double hat trick of defeat in the election
    Vaichungs double hat trick of defeat in the election
    এক দশকে নির্বাচনে হারের ডাবল হ্যাটট্রিক করেছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাইচুং ভুটিয়া। পশ্চিমবঙ্গের পরে এবার প্রতিবেশী সিকিমেও বিধানসভা ভোটে পরাজিত হয়েছেন ওই রাজ্যের ভূমিপুত্র ভাইচুং ভুটিয়া।
    সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবনকুমার চামলিংয়ের দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট-এর প্রার্থী ভাইচুং ভুটিয়া সিকিমের বারফাং বিধানসভা আসনের ভোটে হেরেছেন। ওই কেন্দ্রে আট হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা প্রার্থী রিকশল দোরজি ভুটিয়া।তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০১৪ সালের লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে হেরেছিলেন ভাইচুং ভুটিয়া। এরপর ২০১৬ সালের বিধানসভা ভোটে শিলিগুড়ি আসনেও তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে পরাস্ত হন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা জানিয়ে নতুন দল হামরো সিকিম পার্টি গড়ার ঘোষণা করেন। ২০১৯ সালের বিধানসভা ভোটে সিকিমের ২৩ আসনে লড়ে একটিতেও জিতে পারেনি ভাইচুং ভুটিয়ার দল। প্রাক্তন জাতীয় ফুটবল অধিনায়ক গ্যাংটক এবং তুমেন-লিঞ্জি কেন্দ্র, দু’টিতেই হেরেছিলেন।এরপর ওই বছর গ্যাংটক বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও হারেন তিনি।