কলেজে আদিবাসী মহিলাকে ধর্ষণ, গ্রেফতার নাইট গার্ড

0
847
COLLEGE A ADIBASI MOHILA K DHARSON GREFTAR NIGHT GUARD
COLLEGE A ADIBASI MOHILA K DHARSON GREFTAR NIGHT GUARD

আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে বাঁকুড়ার রানিবাঁধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয়রা।

বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের নাইট গার্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। খাতড়া আদিবাসী কলেজের গার্লস হস্টেলে দীর্ঘদিন ধরে কেয়ারটেকার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন ওই মহিলা। অভিযোগ শনিবার দুপুরে হস্টেলের বাথরুম থেকে স্নান করে বেরোনোর সময় হস্টেলের নাইটগার্ড তাঁকে বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীর দৃষ্টান্তমূলক দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।