
আবারও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন জওয়ান।
সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক বাড়িতে ঢুকে পড়ে সেখানে দুই তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। জওয়ানের ওই কাণ্ডতে চিৎকার করে শুরু করেন ওই মহিলা। স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে চিৎপুর থানার পুলিশ জওয়ানকে আটক করে। ঘটনার তদন্ত শুরু চালাচ্ছে চিৎপুর থানা। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ফের শ্লীলতাহানির অভিযোগ উঠতেই এবার তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল নিশানা করেছে উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এবার কলকাতা। কেন্দ্রীয় শিকারি বাহিনী ক্রমাগত বাংলার মহিলাদের সম্মানহানি করছে। আর দিল্লির প্রভুরা তাঁদের রক্ষাকবচ দিয়ে রেখেছে। সিআরপিএফের নারী বিরোধী কার্যকলাপ নিয়ে অমিত শাহ চুপ কেন।
