গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বহুতল থেকে ঝাঁপ মৃত্যু আইএএস দম্পতির মেয়ের 

    বহুতল থেকে ঝাঁপ মৃত্যু আইএএস দম্পতির মেয়ের 

    0
    228
    Daughter of IAS couple jumps to death from multi story
    Daughter of IAS couple jumps to death from multi story
    মুম্বইয়ে ১০ তলা বহুতল থেকে আইএএস দম্পতির মেয়ের ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আর এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, ২০১২ সালে মুম্বইয়ের আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে পশ্চিমবঙ্গের আইএএস দম্পতির আইনজীবী মেয়ে পল্লবী পুরকায়স্থ-র খুনের মামলা।
    পুলিশ জানিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ মুম্বইয়ের রাজ্য সচিবালয়ের কাছে একটি হাউজিং সোসাইটির ১০ তলা থেকে ঝাঁপ দেন সিনিয়র আইএএস দম্পতি রাধিকা রাস্তোগির এবং বিকাশ রাস্তোগির মেয়ে লিপি রাস্তোগি।তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২৭ বছর বয়সী ওই তরুণীর।পুলিশ জানিয়েছে, লিপি রাস্তোগির ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃত তরুণী লিপি রাস্তোগি আইনের ছাত্রী ছিলেন। হরিয়ানার একটি ল কলেজ থেকে এলএলবি পড়ছিলেন তিনি। তাঁর বাবা বিকাশ রাস্তোগি মহারাষ্ট্র শিক্ষা বিভাগের প্রধান সচিব। মা রাধিকা রাস্তোগি রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব। সূত্রের খবর, পরীক্ষার ফল নিয়ে বেশ কিছুদিন যাবত উদ্বিগ্ন ছিলেন লিপি রাস্তোগি। সেই কারণে আত্মহত্যা করতে পারেন বলে মনে করছে মুম্বই পুলিশ।ইতিমধ্যে মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ।ওই তরুণীর এমন চরম পদক্ষেপ নেওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে তা খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ।