গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যে ভোটদানের হার বৃদ্ধি, ফারাক প্রায় ৩ শতাংশ

    রাজ্যে ভোটদানের হার বৃদ্ধি, ফারাক প্রায় ৩ শতাংশ

    0
    167
    Increasing voter turnout in the state the difference is about 3 percentage points
    Increasing voter turnout in the state the difference is about 3 percentage points

    রাজ্যে পাল্টে গিয়েছে শেষ দফার ন’টি আসনের ভোটদানের হারের পরিসংখ্যান। রবিবার নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে, সপ্তম দফায় ন’টি আসন,দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ কেন্দ্রে ভোটদানের গড় হার ছিল ৭৩.৭৯ শতাংশ।

    তবে সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা গিয়েছে ভোটদানের গড় হার বেড়ে দাঁড়িয়েছে ৭৬.৮ শতাংশ। তবে তাতেও এই ন’টি কেন্দ্রের ভোটদানের গড় হার ২০১৯ সালকে টপকাতে পারে নি।সোমবারের ভোটদানের হার সংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে,শনিবারের তুলনায় ৩ শতাংশ ভোট বেড়েছে। তবে ২০১৯ সালে এই ন’টি আসনে ভোটদানের গড় হার ৭৮.৮৪ শতাংশ। অর্থাৎ,২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের ভোটদানের গড় হার ২ শতাংশ কমই থাকল।যদিও সোমবারের দেওয়া তথ্য চূড়ান্ত না-ও হতে পারে। কারণ,সোমবার বারাসত এবং মথুরাপুরের একটি করে কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হচ্ছে।ফলে ভোটদানের হারের পার্থক্য দেখা দিতে পারে।এখন নতুন হিসাবে শুধু ভোটদানের গড় হার বেড়েছে তা নয়।প্রতিটি কেন্দ্রেই ৩-৪ শতাংশ করে ভোটদানের হার বৃদ্ধি পেয়েছে। কমিশন সূত্রে খবর, দমদমে ভোট পড়েছে ৭৩.৮১ শতাংশ। আগের দেওয়া তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে ভোটদানের হার ছিল ৭২.৩৭ শতাংশ।সেই তথ্যে বলা হয়েছিল বারাসত লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৬.১১ শতাংশ। তবে সোমবার কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, ওই কেন্দ্রে ভোটদানের হার বেড়ে হয়েছে ৮০.১৮ শতাংশ।যাদবপুর এবং কলকাতার দুই কেন্দ্রেও ভোটদানের হার বেড়েছে। কমিশন সূত্রে খবর,যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটদানের হার ৭৬.৬৮ শতাংশ। এ ছাড়াও কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে ভোট পড়েছে যথাক্রমে ৬৩.৫৯ শতাংশ এবং ৬৬.৯৫ শতাংশ