গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk আমেরিকায় ফের নিখোঁজ ভারতীয় ছাত্রী

    আমেরিকায় ফের নিখোঁজ ভারতীয় ছাত্রী

    0
    177
    Indian student missing again in America
    Indian student missing again in America

    আমেরিকায় ফের ভারতীয় ছাত্রীর নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক সপ্তাহ ধরে তরুণীর সন্ধান মিলছে না বলে খবর। জানা গিয়েছে, উচ্চশিক্ষার সূত্রে ভারত থেকে ক্যালিফর্নিয়ায় গিয়েছিলেন নীতীশা কান্ডুলা।

    বেশ কয়েক বছর ধরে সেখানেই থাকছিলেন তিনি। ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সান বার্নার্দিনোর ছাত্রী ২৩ বছরের এই তরুণী। গত সপ্তাহ থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২৮ মে লস অ্যাঞ্জেলসে। এই নিয়ে আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের নিখোঁজ হওয়ার ঘটনা তৃতীয়বার ঘটেছে।ক্যালিফর্নিয়া পুলিশ জানিয়েছে, ওই তরুণীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছে ৩০ মে। এক্স হ্যান্ডলে পুলিশ তরুণীকে খুঁজতে একটি বিজ্ঞাপন দিয়েছে। তাতে তরুণীর শারীরিক কিছু বর্ণনা দিয়ে বলা হয়েছে, খোঁজ পেলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। নিখোঁজ হওয়ার আগে তরুণী ক্যালিফর্নিয়ার নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি চালাচ্ছিলেন বলেও জানতে পেরেছে পুলিশ। এর আগে মে মাসেই আমেরিকার শিকাগো থেকে এক ভারতীয় পড়ুয়া নিখোঁজ হয়ে গিয়েছিলেন।