গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ হাইকোর্টের

    বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ হাইকোর্টের

    0
    250
    BJP candidate Pranath Tudu has been defended by the High Court
    BJP candidate Pranath Tudu has been defended by the High Court
    ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে রক্ষাকবচ কলকাতা হাইকোর্টের। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আগামী ২১ জুন পর্যন্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

    এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুন। ভোটের দিনে আক্রান্ত ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধেই শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ। ২৫ তারিখ ভোটের দিন মংলাপোতা গ্রামে আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইটের আঘাতে মাথা ফাটে প্রণত টুডুর নিরাপত্তারক্ষীর। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। সেই অভিযোগের প্রেক্ষিতে প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।