ভোটগণনায় অস্থায়ী কর্মী নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

0
226
Calcutta High Court orders no temporary workers in counting of votes
Calcutta High Court orders no temporary workers in counting of votes
ভোটগণনার টেবিলে কোনও অস্থায়ী কর্মী থাকবে না। নির্বাচন কমিশনকে তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
সোমবার বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, গণনাকেন্দ্রের টেবিলে অঙ্গনওয়ারি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়ার বা ওই জাতীয় কোনও অস্থায়ী কর্মীকে রাখা যাবে না। গণনার কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চাইছে কমিশন, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কেউই চুক্তিভিত্তিক কর্মী নন। গণনার কাজে চুক্তিভিত্তিক কাউকে নেওয়া হয়েছে, এমন কোনও প্রমাণ মামলাকারী দিতে পারেননি। এর পরেই উচ্চ আদালত জানায়, কোথাও যাতে ভোটগণনার টেবিলে অস্থায়ী কর্মী না থাকে, তা দেখতে হবে কমিশনকে।