
বুধবার ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জিতলেও, কার্যত ঘাড়ে নিশ্বাস ফেলছে বিরোধী জোট ইন্ডিয়া।
ইতিমধ্যে সরকার গঠনের দাবি জানানোর আগে জোট শরিকদের বক্তব্য শুনতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিমো জানিয়ে দিয়েছেন, বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন না তিনি।তাঁর পরবর্তী যাবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি গোটা দেশের ভোটের ফল দেখেছেন। এখন সব ফল সামনে আসেনি। তবে বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছে। তাই তিনি ফোন করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। ফোন করেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সোরেন, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী। বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক আছে। সেখানে তিনি যেতে পারবেন না। কারণ রাজ্যটাকে তো সিআরপিএফের হাতে ছেড়ে দিতে পারেন না। তাহলে তো তারা বাংলার মানুষের উপর অত্যাচার করবে।তৃণমূল কংগ্রেস নেত্রীর বক্তব্য, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন বৈঠকে যেতে। কারণ তিনি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। তাই সব নেতা-নেত্রীদের সঙ্গে কথা বলতে বলবেন তাঁকে।
