
বিশ্ব পরিবেশ দিবসের দিন সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে বিক্রি করার অভিযোগে চোরাকারবারিদের হাতেনাতে ধরলেন আমতলী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান। সুন্দরবনকে ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা করতে প্রায় পাঁচ কোটি ম্যানগ্রোভ গাছ লাগিয়েছিল রাজ্য সরকার।
তবে বুধবার সকালে গোসাবা আমতলী গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর বুথে অভিযুক্ত তড়িৎ মণ্ডল তার নেতৃত্বে তাপস বিশ্বাস, সুবাস বিশ্বাস প্রতিনিয়ত সেই সুন্দরবনের জঙ্গল থেকে ম্যানগ্রোভ কেটে বিক্রি চলছিল।সেই সময় বাজারের মধ্যে চোরাকারবারীদের হাতেনাতে ধরে ফেলেন আমতলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন মণ্ডল। রঞ্জন বলেছেন এই ম্যানগ্রোভের জন্য সুন্দরবনবাসি টিকে রয়েছে।
