চারাগাছ রোপণ করে প্রচারাভিযান মোদীর 

0
144
Modis campaign by planting saplings
Modis campaign by planting saplings
বিশ্ব পরিবেশ দিবসে চারাগাছ রোপণ করে একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার সকালে ১০টা ৪৫ মিনিট নাগাদ বুদ্ধজয়ন্তী পার্কে চারাগাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদব এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।বিশ্ব পরিবেশ দিবস পালন করার ক্ষেত্রে সবচেয়ে পরিচিত প্রথা হল বৃক্ষরোপণ। সারা বিশ্বে যেভাবে গাছ কাটা হচ্ছে তা বিশ্ব উষ্ণায়নের মাত্রা আরও বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে তাপমাত্রাকে নিয়ন্ত্রণে আনতে গাছ রোপণের প্রয়োজনীয়তা অপরিসীম, তা বারবারই বলেছেন পরিবেশবিদরা। এবার তাই প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে নতুন প্রকল্পের। গাছ লাগানোর এই কর্মসূচি যে ফলপ্রসূ হবে, এই বিষয়ে আত্মবিশ্বাসী বহু পরিবেশবিদ।প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠান হয়েছিল পরিবেশ বিষয়ে। পরের বছর থেকে ৫ জুন-কে স্মরণীয় করে রাখতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। বিশ্বের দেড়শোর বেশি দেশে এই দিবস পালিত হয়। এই বছরের পরিবেশ দিবসের থিম ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা প্রতিরোধ।