
জেডিইউ প্রধান নীতীশ কুমার এবং টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা হয়নি তাঁর। এমনটাই জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার।
২০১৪ ও ২০১৯ এ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা মেলায় সরকার গঠন নিয়ে হয়নি কোন অঙ্ক কষা। কিন্তু এবার সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির।তাই জোট সঙ্গীদের দিকে নজর রয়েছে বিজেপির। বিরোধী জোট ইন্ডিয়াও তাকিয়ে আছে এনডিএ-র জোট সঙ্গী টিডিপি এবং জেডিইউ প্রধান নীতীশ কুমারের দিকে।এই পরিস্থিতিতে শরদ পাওয়ার বলেছেন, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে তাঁর এখনও কোন কথা হয়নি। ইন্ডিয়া জোটের একটি বৈঠক হবে। সেই সূত্রেই তিনি দিল্লিতে এসেছেন। ইন্ডিয়া জোটের বৈঠকে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তিনি ওই দুই নেতার সঙ্গে কথা বলবেন।পাশাপাশি এনসিপি নেতা আরও বলেছেন, তাঁর কোন ব্যক্তিগত মতামত নেই।তাঁরা সে সিদ্ধান্ত নেবেন না কেন, একটি সম্মিলিত সিদ্ধান্ত হবে।
