মোদী-শাহের জন্যে শেয়ার বাজারে ৩০ লাখ কোটি ক্ষতি : রাহুল

0
166
30 lakh crore loss to investors Modi Shah Rahul
30 lakh crore loss to investors Modi Shah Rahul
৪ জুন শেয়ার বাজারের ধসে বিনিয়োগকারীদের ৩০ লাখ কোটি টাকা নষ্ট করে দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
একইসঙ্গে এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছেন তিনি।বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেছেন, এই প্রথমবার দেখা গিয়েছে, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ার বাজার নিয়ে টিপ্পনি করেছেন। প্রধানমন্ত্রী তিন-চার বার দেশের উদ্দেশে বলেছিলেন, ৪ জুন তর তর করে চড়বে শেয়ার বাজার। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ৪ জুন শেয়ার বাজার আকাশ ছোঁবে।অর্থমন্ত্রীও সেই কথাই বলেছিলেন। এরপর ১ জুন ভুয়ো বুথফেরত সমীক্ষা সামনে আসে।সেই রিপোর্ট সামনে আসতেই রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় শেয়ার বাজারের সূচক। কিন্তু মঙ্গলবার ফলঘোষণার পর ৪ হাজার বেশি পয়েন্ট পড়ে যায়, যাতে বিনিয়োগকারীদের ৩১ লাখ কোটি টাকা ডুবে যায়।কংগ্রেস নেতার কথায়, এটা ভারতের শেয়ার বাজারের ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতি।কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ৫ কোটি বিনিয়োগকারী পরিবারকে শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। শেয়ার বাজারে বিনিয়োগের নির্দেশ দেওয়াই কি কাজ তাদের।তাঁরা যৌথ সংসদীয় তদন্ত চান।প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেয়ার কেনার ইঙ্গিত দিয়েছিলেন। এটা অপরাধ।