গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লিকে জল দেবে হিমাচল, নির্দেশ কোর্টের 

    দিল্লিকে জল দেবে হিমাচল, নির্দেশ কোর্টের 

    0
    128
    Himachal will give water to Delhi
    Himachal will give water to Delhi
    দিল্লির সঙ্কট মেটাতে হিমাচল প্রদেশকে জল দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি জলসঙ্কট থেকে মুক্তি পেতে প্রতিবেশী তিন রাজ্য থেকে বাড়তি জল চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আপ সরকার।
    বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি প্রশান্ত কুমার মিত্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, শুক্রবার থেকে হিমাচল প্রদেশকে প্রতিদিন দিল্লিকে ১৩৭ কিউসেক জল দিতে হবে। পাশাপাশি হরিয়ানার ক্যানাল এলাকা দিয়ে যাতে এই জল ঠিকমতো দিল্লিতে পৌঁছয় তার নিশ্চিত করতে হবে হরিয়ানা সরকারকে। তবে দিল্লিতে জল অপচয় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।এই মামলার পরবর্তী শুনানি হবে ১০ জুন।ওই দিনের মধ্যে দিল্লি, হিমাচল প্রদেশ, হরিয়ানা এবং যমুনা বোর্ডকে এই জল সরবারহ নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের। প্রসঙ্গত, কয়েক দিনে রাজধানীর গরম পূর্বের সমস্ত নজির ভেঙে দিয়েছে। ৫০ ডিগ্রির উপরে পৌঁছে গিয়েছে তাপমাত্রা। এই তীব্র গরমে জলসঙ্কট দেখা দিয়েছে শহরের বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশের থেকে বাড়তি জল চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি সরকার।