গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk গাজার স্কুলে ইজরায়েলের হামলা, মৃত ৩২

    গাজার স্কুলে ইজরায়েলের হামলা, মৃত ৩২

    0
    153
    Israeli attack on Gaza school 32 dead
    Israeli attack on Gaza school 32 dead
    গাজায় এবার রাষ্ট্রপুঞ্জের স্কুলে ইজরায়েলের হামলায় কমপক্ষে ৩২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েল সেনা এক বিবৃতিতে জানিয়েছে, নুসেইরাত এলাকায় প্যালেস্টাইনের শরণার্থীদের জন্য রাষ্ট্রপুঞ্জ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে হামলা চালিয়েছে ইজরায়েল যুদ্ধ বিমান।
    হামলায় বেশ কয়েকজন হামাস সদস্য নিহত হয়েছে। অন্যদিকে হামাসের তরফে জানানো হয়েছে, গাজা যুদ্ধের স্থায়ী সমাধান এবং যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য অবিলম্বে ইজরায়েল সেনা প্রত্যাহার প্রয়োজন। তবে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আলোচনার সময় যুদ্ধ থামানো হবে না।যদি নির্বিচার হামলা অব্যাহত থাকে তাহলে গাজার ১০ লাখেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে রসত্রপুঞ্জ।  তবে এসব সতর্কতাতে কর্ণপাত করছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু।  বরং লেবানন সীমান্তে হিজবুল্লাহের বিরুদ্ধে অভিযান শুরু করার কথা জানিয়েছেন তিনি।