ফড়ণবীসকে উপ-মুখ্যমন্ত্রী থাকার পরামর্শ আরএসএস-র 

0
169
RSS advises Fadnavis to be Deputy Chief Minister
RSS advises Fadnavis to be Deputy Chief Minister
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন পর্যন্ত দেবেন্দ্র ফড়ণবীসকে উপ-মুখ্যমন্ত্রীর পদে থাকার পরামর্শ দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ। বুধবারই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চান বলে জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীস।
২০১৯ সালের তুলনায় মহারাষ্ট্রে এবার অনেকাটাই খারাপ ফল করেছে বিজেপি। মহারাষ্ট্রে বিজেপির এই বিপর্যয়ের দায় নিয়েই উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান বলে জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবীস।এরপরেই আরএসএস-র শীর্ষ নেতারা তাঁর নাগপুরের বাসভবনে যান। প্রায় দু’ঘন্টা ধরে দেবেন্দ্র ফড়ণবীসের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা।সূত্রের খবর, আরএসএস-র তরফে দেবেন্দ্র  ফড়ণবীসকে আপাতত মহারাষ্ট্র সরকারের উপ-মুখ্যমন্ত্রী থাকতে বলা হয়েছে।কারণ তিনি যদি পদত্যাগ করেন তবে এটি ভোটারদের কাছে নেতিবাচক বার্তা দেবে। আরএসএস-র আগে বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের সঙ্গে দেখা করেছেন দেবেন্দ্র ফড়ণবীস।সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, দেবেন্দ্র ফড়ণবীসকে উপ-মুখ্যমন্ত্রীর পদে থাকার জন্য আবেদন করা হয়েছে। যদিও বিজেপির খারাপ পারফরম্যান্সের পরে তাঁর হতাশ হওয়া স্বাভাবিক ছিল।