গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk ভোট হিংসা – আক্রান্ত বিজেপি, মার খেল পুলিশও

    ভোট হিংসা – আক্রান্ত বিজেপি, মার খেল পুলিশও

    0
    388
    vote hingsa maar khelo police o
    vote hingsa maar khelo police o
    ভোট পরবর্তী অশান্তিতে উত্তপ্ত হুগলির গোঘাট। বিজেপি কর্মীদের বেধড়ক মার। ঝামেলা থামাতে গিয়ে মার খেয়েছে পুলিশও। স্থানীয় বিজেপির অঞ্চল সভাপতি বিজয় রায়ের অভিযোগ দলীয় পাতাকা না খোলায় শুক্রবার রাতে তাঁকে এবং তাঁর ভাইপো সহ ৭-৮জনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
    বাঁচাতে গিয়ে আক্রান্ত হন বিজেপির মহিলা সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। ঝামেলা থামাতে গিয়ে ইটের আঘাতে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। এলাকায় উত্তেজনা থাকায় পরে বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। বিজেপির দাবি এই বিধানসভা বিজেপির দখলে। লোকসভাতেও ভালো ফল করেছে। তাই এলাকা দখলের চেষ্টায় বিজেপি কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পুলিশ উভয়পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। এদিকে দুর্গাপুরে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভদেখিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা।