ছত্তীসগঢ়ে এনকাউন্টারে খতম ৭ মাওবাদী 

0
157
7 Maoists killed in encounter in Chhattisgarh
7 Maoists killed in encounter in Chhattisgarh

ছত্তীসগঢ়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন সাতজন মাওবাদী। পুলিশ সূত্রে খবর, মাওবাদীদের একটি দল নারায়ণপুর, দন্তেওয়াড়া এবং কোন্ডাগাঁও জেলার সংযোগস্থলে জড়ো হয়েছিল।

গোপন সূত্রে ছত্তীসগঢ় পুলিশ খবর পেয়ে নারায়ণপুর, কোন্ডাগাঁও, দন্তেওয়াড়া এবং জগদলপুর থেকে ডিস্ট্রিক্ট রিসার্ভ গ্রুপ এবং আইটিবিপির যৌথবাহিনী অবুঝমাড় এলাকায় তল্লাশি অভিযান চালায়। অবুঝমাড় এলাকায় যৌথবাহনী ঢুকতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীদের দলটি। পাল্টা জবাব দেয় ডিআরজি এবং আইটিবিপির জওয়ানেরাও। দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। এই সংঘর্ষে সাত মাওবাদীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ডিআরজির তিন জওয়ানও আহত হয়েছেন এই সংঘর্ষে। তাঁদের হেলিকপ্টারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।