মোদীর শপথে খাড়গে, প্রত্যাখ্যান তৃণমূলের

0
195
Kharge on Modis oath rejected by Trinamool
Kharge on Modis oath rejected by Trinamool

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথে উপস্থিত থাকছেন না তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।তবে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে অনুষ্ঠানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

সূত্রের খবর, দল এবং ইন্ডিয়া জোটের বাকি শরিকদের সঙ্গে আলোচনা করেই রাইসিনা হিলসে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি।জানা গিয়েছে, রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন বিদায়ী মন্ত্রিসভার এক মন্ত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাতে তাঁকে ফোন করা হয়েছিল। কিন্তু দলের তরফে ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতোই রাতে আমন্ত্রণপত্র পান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার সকালেই কংগ্রেসের তরফে জানানো হয়েছে নরেন্দ্র মোদীর শপথে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খাড়গে। অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন। তাঁরাও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে খবর। প্রধানমন্ত্রীর শপথে আমন্ত্রণ না পেয়ে অবশ্য শনিবার বিকালেই ক্ষোভপ্রকাশ করা হয়েছিল কংগ্রেসের তরফে।