গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk শপথের আগে গান্ধী-বাজপেয়ীকে শ্রদ্ধা মোদীর

    শপথের আগে গান্ধী-বাজপেয়ীকে শ্রদ্ধা মোদীর

    0
    134
    Modi pays tribute to Gandhi Vajpayee before taking oath
    Modi pays tribute to Gandhi Vajpayee before taking oath
    তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী।গিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সৌধ সদৈব অটল-এর কাছেও। সেখানেও শ্রদ্ধাজ্ঞাপন করতে দেখা গিয়েছে নরেন্দ্র মোদীকে।
    তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। মহাত্মা গান্ধী এবং অটলবিহারী বাজপেয়ীর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের পর তাঁরা রাজধানীর জাতীয় যুদ্ধ স্মারকের কাছে যান। সেখানে পুষ্পস্তবক দিয়ে প্রার্থনা করেছেন নরেন্দ্র মোদী।রবিবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।নরেন্দ্র মোদীর পাশাপাশি তাঁর পরিষদীয় সদস্যেরাও শপথ গ্রহণ করবেন। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা।শুধু আন্তর্জাতিক নয়, দেশের রাজনৈতিক নেতৃত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে।সূত্রের খবর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকেও ডাকা হয়েছে ওই অনুষ্ঠানে। তবে তিনি যাবেন কিনা, তা স্পষ্ট নয়। বিরোধী জোট ইন্ডিয়া’র বাকি শরিকদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।