
মালদহের মানিকচকে কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মৃতের নাম আকমল শেখ।
অভিযোগ, রাতে মানিকচকের জেসারত টোলা এলাকায় হামলার ঘটনা ঘটে। বাড়ি ফেরার সময়, কংগ্রেস কর্মী বছর বাইশের আকমল শেখকে এলোপাথাড়ি কোপায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।তড়িঘড়ি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই কংগ্রেস কর্মীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের পরিবার তৃণমূলের অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে।অন্যদিকে, মৃতের পরিবারের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। পঞ্চায়েত ভোটের আগে থেকেই মানিকচকের এই এলাকায় গন্ডগোল চলছে। পঞ্চায়েত ভোটের দিন খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মালেক। তিনি তৃণমূল অঞ্চল সভাপতির আত্মীয় ছিলেন।
