গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk কঙ্গনাকে চড় মারার উদযাপন, হতবাক শাবানা

    কঙ্গনাকে চড় মারার উদযাপন, হতবাক শাবানা

    0
    130
    Celebrating beating Kangana shocked Shabana
    Celebrating beating Kangana shocked Shabana
    চণ্ডীগড় বিমানবন্দরে সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে  চড়া মারার ঘটনাটিকে উদযাপন করছেন অনেকেই। এভাবেই হতবাক হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। 
    সম্প্রতি চণ্ডীগড় বিমানবন্দরে অভিনেত্রী তথা মাণ্ডি  থেকে সদ্য জয়ী বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে চড় মারার ঘটনায় সরগরম সোশ্যাল মিডিয়া। ঘটনায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী কুলবিন্দর কউর গ্রেফতার হয়েছেন। অন্যদিকে, নেটিজেনদের একাংশ কুলবিন্দর কউরকেই বাহবা দিচ্ছেন এই পদক্ষেপের জন্য। আর এতেই অবাক শাবানা আজমি।সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, কঙ্গনা রানাওয়াতের প্রতি তাঁর ব্যক্তিগত কোনও অনুরাগ নেই। কিন্তু সমবেত ভাবে যারা এই চড়কাণ্ড উদ্‌যাপন করছেন, তিনি তাদের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন না।কৃষক আন্দোলন নিয়ে নানা মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই কৃষক আন্দোলনে শামিল ছিলেন কুলবিন্দর কউরের মাও। সেই ব্যক্তিগত আক্রোশ থেকেই নাকি কঙ্গনা রানাওয়াতকে চড় মারেন ওই নিরাপত্তারক্ষী। এই প্রসঙ্গে শাবানা আজমি বলেছেন, নিরাপত্তারক্ষীরা যদি নিজেদের হাতে আইন তুলে নেওয়া শুরু করেন, তাহলে কেউই নিরাপদে থাকতে পারবে না।