গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Newsdesk আডবাণীর সঙ্গে সাক্ষাৎ হাসিনার 

    আডবাণীর সঙ্গে সাক্ষাৎ হাসিনার 

    0
    890
    Hasinas meeting with Advani
    Hasinas meeting with Advani

    নরেন্দ্র মোদীর শপথের আগে প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সামিল হতে শনিবারই দিল্লি এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যাওয়ার আগে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভারতরত্নপ্রাপ্ত বর্ষীয়ান নেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছেন তিনি।সেখানে উপস্থিত ছিলেন লালকৃষ্ণ আডবাণীর কন্যা প্রতিভা আডবাণী। অন্যদিকে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশের বিদেশসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা জলবণ্টন চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনী পণ্যের আমদানি-রপ্তানিতে বিশেষ ব্যবস্থা, বাণিজ্য-সহ একাধিক নিয়ে তাঁরা কথা হতে পারে বলে খবর। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী কয়েক মাসে আনুষ্ঠানিকভাবে ভারত ও চিন সফরের কথা আছে। সেই সফরের দিনক্ষণ নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হতে পারে তিনি বলে খবর।