গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk মোদীর শপথ অস্থায়ী, খোঁচা ফিরহাদের, পাল্টা শুভেন্দু-অর্জুন

    মোদীর শপথ অস্থায়ী, খোঁচা ফিরহাদের, পাল্টা শুভেন্দু-অর্জুন

    0
    207
    MODIR SAPOTH ASTHAYI KHOCHA FIRHAD ER PALTA SUVENDU ARJUN
    MODIR SAPOTH ASTHAYI KHOCHA FIRHAD ER PALTA SUVENDU ARJUN
    নরেন্দ্র মোদীর শপথকে টেম্পোরারি শপথ বলে কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন বিজেপি যতই লাফাক নিট ফল শূন্য।
    সামনেই মহারাষ্ট্র, হরিয়ানার নির্বাচন। সেখানেও শূন্য পাবে বিজেপি। শেষপর্যন্ত সরকার গড়বে জোট ইন্ডিয়াই। আর ফিরহাদ যখন টেম্পোরারি শপথ বলে কটাক্ষ করেছেন তখন শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের তার কেটে গেছে বলে খোঁচা দিয়েছেন। দিল্লিতে শপথ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ফিরহাদ হাকিমের মন্তব্যে পাল্টা তাঁকে বিঁধেছেন বিরোধী দলনেতা। ফিরহাদ হাকিমকে খোঁচা দিতে ছাড়েননি অর্জুন সিংও। তিনি বলেছেন নরেন্দ্র মোদী থাকবেন, তবে ফিরহাদ হাকিম থাকবেন কিনা, কবে ভিতরে যাবেন আগে সেটা ভেবে দেখা উচিত।