মুখ্যমন্ত্রীর নামে ফ্রি রিচার্জের প্রলোভন

0
184
The temptation of free recharge in the name of Chief Minister
The temptation of free recharge in the name of Chief Minister

বিনামূল্যে মোবাইল রিচার্জের নামে ব্যাংকের অ্যাকাউন্ট সাফাই করতে নতুন ফাঁদ পেতেছে সাইবার জালিয়াতরা,সতর্ক করেছে লালবাজার। জানা গিয়েছে লোকসভা নির্বাচনী আবহে মোবাইল ফোনে একটি মেসেজ ঘুরছে।

 ফ্রি রিচার্জের প্রলোভনের বশে লিংকে ক্লিক করলেই এক নিমেষে ফাঁকে অ্যাকাউন্ট। ওই মেসেজে বলা হচ্ছে,ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৩৯টাকার ২৮ দিনের জন্যে মোবাইল রিচার্জ ফ্রি করে দিয়েছেন।এবছর ২৯ অক্টোবর পর্যন্ত এই সুযোগ থাকছে। সঙ্গে একটি লিঙ্কও শেয়ার করা হয়েছে। বিনামূলের এই রিচার্জের জন্যে ওই লিঙ্কে যেতে বলা হয়েছে। লালবাজার জানিয়েছে,এটি ভুয়ো। সাইবার জালিয়াতদের নতুন পন্থা এটি। ওই লিঙ্কে গেলেই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে। ব্যাক্তিগত তথ্যও হাতিয়ে নিতে পারে।বিষয়টি নিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে বহু মোবাইলের হোয়াটস অ্যাপে লিঙ্কও এসেছে বলে জানিয়েছেন পুলিশকর্তারা।