তৃণমূল করতে চাপ, মেডিক্যালে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভ

0
220
MEDICAL COLLEGE STUDENTS AGITATION
MEDICAL COLLEGE STUDENTS AGITATION
অধ্যাপকদের একাংশের বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ করতে চাপ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল কলকাতা মেডিক্যাল কলেজ।
অধ্যক্ষের ঘরের বাইরে সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছেন ডেমোক্রাটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েনের সদস্যরা। বিক্ষোভরত ছাত্রদের অভিযোগ হস্টেলের অব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে যারা আন্দোলন করছিলেন সেই সমস্ত ছাত্রীদের তৃণমূল সমর্থক অধ্যাপকরা হুমকি দিয়েছেন। আন্দোলন থেকে সরে না আসলে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল সমর্থক অধ্যাপাকরা ফেল করিয়ে দেওয়ার হুমকিও দিচ্ছেন বলে অভিযোগ। এরই প্রতিবাদে অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। অভিযুক্ত অধ্যাপকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ।