
দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুরের লক্ষ্মীনাথপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর বছর খানেক আগে পলাশ চৌধুরির সঙ্গে বিয়ে হয় পূজার।
কিন্তু তারপর থেকেই অশান্তি চরমে ওঠে। প্রতিবেশীদের অভিযোগ পূজাকে পছন্দ করতেন না পলাশের মা। প্রায়শই অশান্তি হত। এই নিয়ে মানসিক অবসাদে ছিলেন পূজা এবং পলাশ। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ দরজা না খেলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরেই ঘরের ভিতর থেকে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দম্পতির আত্মহত্যার জন্য শাশুড়িকেই দায়ী করেছেন প্রতিবেশীরা। এটি আত্মহত্যা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে পুলিশ।
