‘খলনায়ক’ দেখে প্রেমিকার গলা কেটে খুন যুবকের

0
297
The young man killed by cutting the throat of his lover after seeing the villain
The young man killed by cutting the throat of his lover after seeing the villain
উত্তরপ্রদেশে খলনায়ক ছবি দেখে প্রেমিকার গলা কেটে খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এই ঘটনায় বুলন্দশহরে চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিযুক্তর জবানবন্দির ভিডিও। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, ভালবাসায় প্রতারণার একটাই শাস্তি। মৃত্যুদণ্ড। ছোরা দিয়ে মাথা কেটে ফেলো। তিনিও কেটে ফেলেছেন প্রেমিকার মাথা।  যদিও তার নাম আদনান। কিন্তু অভিযুক্ত নিজেকে বাল্লু বলে পরিচয় দেয়। কারণ সঞ্জয় দত্তের খলনায়ক ছবির প্রধান চরিত্রের ভক্ত সে। সেই সঙ্গেই তার হাড়হিম হাসি দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। ধরা পড়ার পরও ভাবলেশহীন ভঙ্গি তার। জেরার ফাঁকেই তাকে বলতে শোনা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যদের গায়ে যদি স্পর্শও করা হয় সবাইকে মেরে ফেলবে। সবার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। আদনানের দাবি, মাত্র একটা খুন করেছে সে। কাজেই তাকে যেন একাউন্টার করা না হয়। এদিকে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম আসমা। তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।