গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূলের বিজয় মিছিলে রক্তাক্ত ৩ মহিলা সহ ৯

0
556
krishnanagar TMC gosthi dondo
krishnanagar TMC gosthi dondo

বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদশে। বোমবাজি, অস্ত্রের কোপে ৩ মহিলা সহ ৯ জনের জখম হওয়ার ঘটনায় উত্তপ্ত নদিয়ার চাপড়া।

জানা গিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র-র জয়ের আনন্দে চাপড়ার দুর্গাপুর গ্রামে বিজয় মিছিলের আয়োজন করেছিল রুকবানুর রহমানের অনুগামী চাপড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ডালিম শেখ। অভিযোগ বিজয় মিছিল চলাকালীন চাপড়া ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি জেবের শেখের অনুগামীরা বোমা ফাটায়। প্রতিবাদ করলে ডালিম শেখের অনুগামীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় জেবের শেখের অনুগামীরা। ছুরির আঘাতে ৩ মহিলা সহ ৯ জন গুরুতর জপম হন। গুরুতর আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।