
রাজভবনের সামনে ৫ দিন ধর্নায় বসতে চেয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মত রবিবার বিকেলের দিকে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনে যাওয়ার জন্য আবেদন করেছেন।
নিজেই জানিয়েছেন তৃণমূল কংগ্রেস যেখানে ধর্নায় বসেছিল সেখানেই বসতে চান। বৃহস্পতিবার দেওয়া চিঠিতে তারই উল্লেখ রয়েছে। তবে বিরোধী দলনেতা জানিয়েছেন সিপি-কে চিঠি দিলেও কোনও উত্তর মেলেনি। মঙ্গলবার ফের একবার সিপিকে রিমান্ডার দেবেন বলে জানিয়েছেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন হাইকোর্টের নির্দেশ মেনেই রাজভবনে ভোট হিংসায় ঘরছাড়া নিয়ে দেখা করতে চেয়ে রবিবার বিকেলে সময় চেয়েছেন। রাজ্যপাল অনুমতি দিলে ১০০ জন আক্রান্তকে নিয়ে রাজভবনে যাবেন।
