মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউট, বেলঘরিয়ায় ব্যবসায়ীকে গুলি

0
536
MIRZA GALIB STREET  SHOT OUT
MIRZA GALIB STREET SHOT OUT

তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় যখন উত্তপ্ত বসিরহাট, তখন কলকাতাতেও শ্যুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার রাতে বাইক নিয়ে রেষারেষিতে ঝামেলা থেকেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে শুক্রবার রাতে পার্ক স্ট্রিট থানা এলাকার কিডস স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে দুই পক্ষ ঝামেলায় জড়ায়। জানা যায় বিকেলে বাইক নিয়ে রেষারেষি নিয়ে ঝামেলার সূত্রপাত। সেই সূত্রে রাতেও দুই দলের মধ্যে ঝামেলা বাধে। অভিযোগ তখনই এখলাস বেগ নামে বছর ২৯-র যুবককে গুলি চালিয়ে দেয় সোনা নামে অন্য যুবক। এখলাসের পায়ে গুলি লাগে। পুলিশ জানতে পেরেছে এখলাস মির্জা গালিব স্ট্রিটের বাসিন্দা। অভিযুক্ত সোনা বেনিয়াপুকুরের বাসিন্দা। এর আগেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে সোনার বিরুদ্ধে। এখলাসের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পার্কস্ট্রিট থানার পুলিশ। মির্জা গালিব স্ট্রিটে  শ্যুটআউটের ঘটনার মধ্যেই শনিবার দুপুরে ফের গুলি চলল বেলঘরিয়ায়। সিগন্যালে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ীর গাড়িতে করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে বিটি রোডের ধারে রথতলা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় ২বাইকে করে এসে দুষ্কৃতীরা অজয় মণ্ডল নামে ওই ব্যবসায়ীর দামি ভলভো গাড়ি লক্ষ্য করে অন্তত ৫ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। গাড়িতে গুলির দাগ মিলেছে। অজয়ের খড়দহে বিটি রোডের ওপর শোরুম রয়েছে। ঠিক কি কারণে শুটআউট খতিয়ে দেখছে পুলিশ।