পার্কিং-প্রোমোটিং বিবাদে শালিমারে ধুন্ধুমার, ভাঙচুর-ইট

0
387
PARKING PROMOTING BIBADE SHALIMAR A DHUM DHUMAR
PARKING PROMOTING BIBADE SHALIMAR A DHUM DHUMAR
পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেটের বিবাদ ঘিরে ধুন্ধুমার হাওড়ার শালিমার। পুলিশের সামনেই ইটবৃষ্টি, পরপর গাড়ি-বাইকে ভাঙচুর চালানো হয়।
ঘরে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় র‌্যাফ, পুলিশ। জানা গিয়েছে শনিবার শালিমার স্টেশনের বাইরে টোটো পার্কিং নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। তার রেশ পৌঁছয় রবিবার। শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং এবং প্রোমোটিংয়ে মালপত্র সরবরাহ নিজেদের হাতে রাখতেই দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ, র‌্যাফ মোতায়েন করা হয়েছে।