
বাঁচিয়ে দেওয়া হয়েছে, মারতে হলে শোরুমে ঢুকে ৫০ রাউন্ড গুলি চালিয়ে মারা হত। বেলঘরিয়ায় গাড়িতে গুলির পর ব্যবসায়ীকে বিহারের জেল থেকে সুবোধ সিং নামে এক দুষ্কৃতী হুমকি দিচ্ছে বলে অভিযোগ।
শনিবারের ঘটনার পর বেশ কয়েকবার হুমকি ফোন পেয়েছেন বলে জানিয়েছেন গাড়ি ব্যবসায়ী অজয় মণ্ডল। রবিবার দুপুরেও ব্যবসায়ীর কাছে বিহার থেকে ফোন এসেছে। তাতে ওপার থেকে নিজেকে সুবোধ সিং পরিচয় দিয়ে একজন বলতে থাকেন ভয়ে কিছু নেই। তিনি পাশে রয়েছে। কোথাও যাওয়ার দরকার নেই। পুলিশের কাছে যেতে নিষেধ করা হয়েছে অজয় মণ্ডলকে। ফোনের ওপার থেকে বলা হয় খুন করতে হলে তো শোরুমে ঢুকেই গুলি চালাতে পারতেন। শনিবারও সুবোধ সিংয়ের ফোন এসেছিল যখন তিনি থানায় বসেছিলেন। তখন ব্যবসাযীর পাশে ছিলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। রবিবার ব্যবসায়ী অজয মণ্ডলের বাড়ি গিয়েছিলেন অর্জুন সিং। তিনিও জানিয়েছেন সুবোধ সিং একজন কুখ্যাত দুষ্কৃতী। টিটাগড়, ব্যারাকপুর এলাকায় তাঁর দলবল সক্রিয়। এরাই ব্যবসায়ীদের থেকে হুমকি দিয়ে তোলা আদায় করে। এদিকে শনিবারের শ্যুটআউটের ঘটনায় এখনও পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। মাত্র ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








