গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk অবশেষে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দু

    অবশেষে ঘরছাড়াদের নিয়ে রাজভবনে শুভেন্দু

    0
    224
    GHOR CHARADER NIYE RAJBHABAN A SUVENDU
    GHOR CHARADER NIYE RAJBHABAN A SUVENDU
    অবশেষে ভোট হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
    নামের তালিকা মিলিয়ে একে একে বিজেপি কর্মী সমর্থকদের রাজভবনে ঢোকানো হয়। আক্রান্তরা কোথা থেকে এসেছেন, পরিচয় ইত্যাদি তথ্য খতিয়ে দেখার পরেই একে একে রাজভবনে বিজেপি কর্মীদের ঢোকায় পুলিশ। আক্রান্তদের প্রত্যেকের গলায় ভোট সন্ত্রাসে রক্তাক্ত হওয়ার ছবি, সেগুলো প্ল্যাকার্ড হিসেবে ঝুলিয়ে এনেছিলেন তাঁরা। কেশপুর, জয়নগর, ঘাটালের বড় অংশই এসেছিলেন রাজভবনে। এর আগে বৃহস্পতিবার ঘরছাড়া কর্মী সমর্থকদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের অনুমতি সত্ত্বেও ১৪৪ ধারার অজুহাত দেখিয়ে রাজভবনে ঢুকতে বাধা দেয় পুলিশ। তখনই পুলিশকে হুমকি দিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এরপরেই হাইকোর্টের নির্দেশে নতুন করে আবেদনের পর রবিবার ফের আক্রান্তদের নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে। অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।