গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মঙ্গল পর্যন্ত বৃষ্টির অপেক্ষা দক্ষিণে, বেসামাল উত্তরবঙ্গ

    মঙ্গল পর্যন্ত বৃষ্টির অপেক্ষা দক্ষিণে, বেসামাল উত্তরবঙ্গ

    0
    247
    MANGAL PARJONTO BRISHTIR OPEKKHAY DAKSHIN
    MANGAL PARJONTO BRISHTIR OPEKKHAY DAKSHIN
    হাঁসফাঁস গরমে মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ।
    ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থায় এই অবস্থায় হাওয়া অফিসের পূর্বাভাস ১৬- ১৭ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৮-১৯ তারিখ মঙ্গলবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হওয়াও বইতে পারে। আগামী ৪-৫ দিনে দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২ দিন পুরুলিয়া সহ পশ্চিমের জেলাগুলোয় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরের জেলাগুলোয় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিন ভারীবৃষ্টি চলবে উত্তরের জেলাগুলোয়। এদিকে লাগাতার বৃষ্টি ধসে বেসামাল উত্তরবঙ্গ। কালিম্পং, কার্শিয়াংয়ের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। কাশিংয়য়ের ধোবিখোলায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। বিকল্প হিসেবে ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ঘুরপথে যাতায়াত করছে গাড়ি। এদিকে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে পড়েছেন ১২০০ পর্যটক। এদের মধ্যে ৬ জন বিদেশিও রয়েছেন তাদের উদ্ধার করে গ্যাংটকে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়ার পরিস্থিতি ভাল হলে এয়ার লিফট করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।