গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk মালগাড়ির চালকের গাফিলতিতে দুর্ঘটনা, বলছে রেল

    মালগাড়ির চালকের গাফিলতিতে দুর্ঘটনা, বলছে রেল

    0
    1557
    MALGARIR CHALOKER GAFILOTITE EI DURGHATONA BOLCHHE RAIL
    MALGARIR CHALOKER GAFILOTITE EI DURGHATONA BOLCHHE RAIL

    কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে মালগাড়ির চালকের ঘাড়েই দুর্ঘটনার দায়ভার চাপিয়েছে রেল। রেলবোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা জানিয়েছেন মালগাড়ির চালকের ভুলেই দুর্ঘটনা ঘটেছে।

    সিগন্যাল ব্রেক করে ধীর গতিতে চলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে মালগাড়ি। তিনি আরও জানিয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিগন্যাল অমান্য করায় দুর্ঘটনা ঘটেছে। ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। তাদের মধ্যে ৫ জন রেল যাত্রী এবং তিনজন রেলের কর্মী। বারবার ট্রেন দর্ঘটনায় মালগাড়িতে কেন অ্যান্টি কলিশন ডিভাইস, কিনবা সব ট্র্যাকে এখনও কেন কবচ সুরক্ষা নেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য ট্রেনের ভাড়া বাড়লেও সুরক্ষার দিকে কোনও নজর নেই রেলের।