গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সাড়ে ৩ বছরের মেয়েকে যৌন নির্যাতন, ধৃত অভিযুক্ত 

    সাড়ে ৩ বছরের মেয়েকে যৌন নির্যাতন, ধৃত অভিযুক্ত 

    0
    246
    Sexual abuse of 3 and a half year old girl accused arrested
    Sexual abuse of 3 and a half year old girl accused arrested
    সাড়ে তিন বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে বছর ৫৭-র জুল হক পুরকাইত নামে ব্যক্তিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে।
    জানা গিয়েছে, জয়নগরের উওর দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বিল পাড়া এলাকার এক গৃহবধূ ইদ-উল-আয্হা উপলক্ষে তাঁর বাপের বাড়ি জয়নগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর হাটপাড়া এলাকায় তাঁর সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে গিয়েছিল। সেখানেই ওই সাড়ে তিন বছরের মেয়েকে খাওয়ার দেওয়ার নাম করে অভিযুক্ত জুল হক পুরকাইত তাঁকে তাঁর ঘরে নিয়ে গিয়ে পাশবিক যৌন নির্যাতন অত্যাচার করে। এরপরই ওই শিশুর চিৎকারে স্থানীয়রা গিয়ে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।