বই পুড়লেও জ্ঞান ধ্বংস হয় না : মোদী 

0
166
Burning books does not destroy knowledge  Modi
Burning books does not destroy knowledge Modi
আগুন বই পুড়িয়ে দিতে পারলেও জ্ঞান ধ্বংস করতে পারে না। এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার নালন্দা বিশ্ববিদ্য়ালয়ের নবনির্মিত ক্যাম্পাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।শিক্ষাক্ষেত্রে ভারতের হৃতগৌরব ফেরাতে ১৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগীরে।সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুব সম্প্রদায়কে উচ্চ শিক্ষিত করতে তুলতে এই বিশ্ববিদ্য়ালয় অগ্রনী ভূমিকা পালন করবে।তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার ১০ দিন পরই বিহারের নালন্দায় আসতে পেরে তিনি খুবই খুশি। নালন্দা শুধু একটা নামই নয়। বরং নালন্দা একটা পরিচয় ও শ্রদ্ধার জায়গা। নালন্দা শিক্ষার মন্ত্রোচ্চারণ করায়, মূল্যবোধ জাগ্রত করে। আগুন বই পুড়িয়ে দিতে পারে তবে জ্ঞান ধ্বংস করতে পারে না। তিনি আরও বলেছেন, শিক্ষাক্ষেত্রে দেশের ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয়। যা বর্ণময় সংস্কৃতির আদানপ্রদানের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রাচীন ধ্বংসাবশেষের কাছেই নালন্দার নবজাগরণ হয়েছে। নবনির্মিত এই ক্যাম্পাস বিশ্বের কাছে ভারতের ক্ষমতাকে তুলে ধরবে।