
বাড়িতে বসেই নিজের পছন্দের কলেজ এবং সাবজেক্ট বাছাই করতে পারবেন পড়ুয়ারা। কলেজে ভর্তিতে কেন্দ্রীয় পোর্টাল উদ্বোধন করে এমনটাই জানিয়েছেন ব্রাত্য বসু।
বুধবার রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৯ লাখ আসনে ভর্তির পোর্টালের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী। সর্বাধিক ২৫ বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ২৪ জুন থেকেই অনলাইনে আবেদন করা যাবে স্নাতকস্তরে ভর্তির জন্য। ১৬ বিশ্বাবিদ্যালয়ের ৪৬১ কলেজে ভর্তির সুযোগ থাকছে পোর্টালে। প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতীর ক্ষেত্রে এই পোর্টাল প্রযোজন্য। কারণ এই সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তির আলাদা নিয়ম রয়েছে। প্রথম দফার পর পড়ে থাকা আসনে দ্বিতীয় দফার ভর্তি প্রক্রিয়া হবে। কলেজে ভর্তিতে স্বচ্ছতা আনতে পোর্টাল চালু করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছিল ৮ মে। কিন্তু ভোটের কারণে ভর্তির বিষয়টি পিছিয়ে যায়। ৭ জুলাইয়ের মধ্যে প্রথম পর্বের আবেদন শেষ হবে। শিক্ষামন্ত্রীর দাবি দেশের মধ্যে এই পোর্টাল প্রথম। তিনি আরও বলেছেন স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ ছিল। তাই বিভিন্ন কলেজে শূন্য আসন থেকে গিয়েছে। সেই সমস্ত বিষয়ের জন্যই স্বচ্ছভাবে পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যেই এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে।
