ট্রেন দুর্ঘটনা : সাদা কাগজে সইয়েই এফআইআর, বিস্ফোরক যাত্রী

0
179
TRAIN DURGHATONA SADA KAGOJE SOI AI FIR BISFORAK JATRI
TRAIN DURGHATONA SADA KAGOJE SOI AI FIR BISFORAK JATRI

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের মহিলা যাত্রীকে সাদা কাগজে সই করিয়ে তাঁর অজান্তেই অভিযোগ দায়ের করা হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় রেল পুলিশের এফআইআর নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন আহত যাত্রী।

শিলিগুড়ির লেকটাউনের বাসিন্দা চৈতালি মজুমদারের অভিযোগ এমনটাই। তিনি জানিয়েছেন কলকাতা যাওয়ার জন্য সোমবার নিউ জলপাইগুড়ি স্টেশনে থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন। দুর্ঘটনায় আহত হওয়ার পর শিলিগুড়ি রেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই মহিলার দাবি ওই দিন রাতে জিআরপি তাঁর বয়ান রেকর্ড করে সাদা কাগজে সই করায়। বাড়ির ঠিকানাও জানতে চায়। কিন্তু সেটাই যে অভিযোগ হিসেবে নেওয়া হয়েছে সে সম্পর্কে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর মহিলা যাত্রী জানতে পারেন, ট্রেন দুর্ঘটনায় তাঁর অভিযোগের ভিত্তিতেই মালগাড়ির চালকদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এই তথ্য জানতে পেরে হতবাক ওই যাত্রী। রেল পুলিশ সূত্রে দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে। ওই মহিলাই অভিযোগ করেছিলেন। ইতিমধ্যেই সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে।