কেন্দ্র বৈষম্যমূলক সন্ত্রাসবাদে লিপ্ত : তৃণমূল 

0
158
Center indulging in discriminatory terrorism  Trinamool
Center indulging in discriminatory terrorism Trinamool
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার বৈষম্যমূলক সন্ত্রাসবাদের রাজনীতিতে লিপ্ত। শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে এমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
মঙ্গলবারই লোকসভা নির্বাচনের ফল নিয়ে শেয়ার বাজারে দুর্নীতির তদন্তের দাবিতে মুম্বইয়ে সেবি অফিসে সামনে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।এরপরেই বুধবার সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, লোকসভা নির্বাচন চলাকালীন ১৩ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন। কারণ তাঁরা ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পর উপকৃত হবেন। এরপর ২৩ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শেয়ার বাজারে বিনিয়োগ করতে বলেছিলেন।নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী না স্টক মার্কেটের উপদেষ্টা, নাকি তিনি স্টক ব্রোকার।তাঁর কথায়, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের ৫ সাংসদ সেবির চেয়ারম্যান মাধবী পুরীর সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু তাঁরা এখন পর্যন্ত সেবি থেকে কোনও লিখিত উত্তর পাননি।ছোট বিনিয়োগকারীদের যে ৩০ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে, তা যদি প্রমাণিত হয় তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর পদত্যাগ করা উচিত।