গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk শেষ মেট্রোর সময় ২০ মিনিট এগোলো

    শেষ মেট্রোর সময় ২০ মিনিট এগোলো

    0
    534
    sesh metror somoy
    sesh metror somoy
    যাত্রী সংখ্যা কম থাকার কারণে ১১টার বদলে শেষ মেট্রো রেল ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষামূলকভাবে চালানো ওই পরিষেবায় সোম থেকে শুক্রবার রাত ১১টার সময় শেষ মেট্রো রওনা হত কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে।
    কিন্তু ২৪ জুন থেকে চালু হবে নতন নিয়ম। এক্ষেত্রে ব্লু লাইনের রাত্রিকালীন শেষ বিশেষ মেট্রোর ২০ মিনিট এগিয়ে আনা হয়েছে। কারণ হিসেবে জানিয়েছে মাত্রাতিরিক্ত খরচ এবং তুলনায় খুবই কম আয়ের কথা। যদিও যাত্রীদের একাংশের বক্তব্য রাতের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে এতদিন পৌনে ১০টা মিনিটে ছাড়ত। পরে বিশেষ মেট্রো চালানো শুরু করে রাত ১১টায়। ফলে ৯টা ৪৫ মিনিটের মেট্রো মিস হলে ১ ঘণ্টা ১৫ মিনিট বসে থাকতে হত।