গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk দিল্লিতে গরমে মৃত বেড়ে ২০, নির্দেশিকা নাড্ডার

    দিল্লিতে গরমে মৃত বেড়ে ২০, নির্দেশিকা নাড্ডার

    0
    121
    Death toll in Delhi rises to 20 in summer says Nadda
    Death toll in Delhi rises to 20 in summer says Nadda
    দিল্লিতে তাপপ্রবাহ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে গরমে।
    এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা সরকারি হাসপাতালগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। যারা গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তাঁদের প্রতি বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। আপাতত হিট স্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে কেন্দ্রীয় সরকার।শুধু দিল্লি নয়, উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তীব্র গরম অনুভূত হচ্ছে।অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। দিল্লির একাধিক হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বেশ কয়েকজন রোগীকে। রাজধানী শহরের তিনটি বড় হাসপাতালে এই মরসুমে গরমের কারণে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, যে সকল সরকারি হাসপাতাল কেন্দ্রীয় সরকারের অধীন, সেখানে বিশেষ তাপপ্রবাহ ইউনিট চালু করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী নিজে পরিস্থিতির তত্ত্বাবধান করছেন। হিট স্ট্রোকের রোগীরা আপাতত সরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষও এই বিষয়ে আলাদা গাইডলাইন প্রকাশ করেছে।